কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ এ ১০:২৬ AM
কন্টেন্ট: পাতা
দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন চিকিৎসা অনুদান প্রদান:
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন চিকিৎসা অনুদান প্রদান করার ব্যবস্থা গ্রহণ করা হয়। এ লক্ষ্যে দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন চিকিৎসা অনুদান প্রদান নির্দেশিকা, ২০২০ প্রণয়ন করা হয়। দুর্ঘটনার কারণে গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন চিকিৎসা অনুদান প্রদানের ফলে অর্থাভাবে চিকিৎসা বঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষায় ব্যাঘাত ঘটবে না তথা তাদের শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতা নিশ্চিত হবে। এ নির্দেশিকার আলোকে এককালীন ১০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত চিকিৎসা অনুদান হিসেবে প্রদান করা হচ্ছে।
(চিকিৎসা অনুদান প্রদান কার্যক্রম: ২০১৪-২০১৫ থেকে ২০২৫-২০২৬ অর্থবছর)
দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বছরভিত্তিক চিকিৎসা অনুদান বিতরণের তথ্য:
অর্থবছর | ছাত্র সংখ্যা (জন) | ছাত্রী সংখ্যা (জন) | মোট শিক্ষার্থী (জন) | বিতরণকৃত চিকিৎসা অনুদানের পরিমাণ |
২০১৪-১৫ | ৪ | ২ | ৬ | ৯৫,০০০ |
২০১৫-১৬ | ২ | ২ | ৪ | ৭০,০০০ |
২০১৬-১৭ | ৫ | ২ | ৭ | ১,৪৫,০০০ |
২০১৭-১৮ | ২ | ০ | ২ | ৪৫,০০০ |
২০১৮-১৯ | ১ | ০ | ১ | ১০,০০০ |
২০১৯-২০ | ৩ | ৪ | ৭ | ১,৯০,০০০ |
২০২০-২১ | ৬ | ৪ | ১০ | ৪,৬০,০০০ |
২০২১-২২ | ৭ | ১ | ৮ | ৩,০০,০০০ |
২০২২-২৩ | ২০ | ২ | ২২ | ৮,৬০,০০০ |
২০২৩-২৪ | ৬৪ | ২৪ | ৮৮ | ২৬,২০,০০০ |
| ২০২৪-২৫ | ২৪ | ৯০ | ১১৪ | ২৩,২৯,০০০/- |
২০২৫-২৬ | ১০০ | ১৮ | ১১৮ | ২১,৭৯,০০০/- |
সর্বমোট: | ২৩৮ | ১৪৯ | ৩৮৭ | ৯৩,০৩,০০০/- |